Sylhet Today 24 PRINT

সিগারেট হাতে পরীমণির ছবি, যা বললেন সোহেল তাজ

সিলেটটুডে ডেস্ক: |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের পেজে সিগারেট হাতে পোজ দেওয়া দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন- 'সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির এমন ছবি ভালোভাবে নেননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি পরীমণির এ ধরনের ছবির সমালোচনা করেছেন। আজ শুক্রবার সোহেল তাজ এই পোস্টটি দেন।

সোহেল তাজ লিখেছেন, ‘একজন সেলিব্রেটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে......’।

সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে এক সময় আলোচিত হয়েছিলেন। বর্তমানে রাজনীতি থেকে অনেকটাই নিষ্ক্রিয় সোহেল তাজ তার শরীরচর্চা ও সিক্সপ্যাক ছবি ফেসবুকে প্রদর্শন করে আলোচনায় রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.