Sylhet Today 24 PRINT

সোমবার ১৬১ ইউপি ও ৯ পৌরসভায় ভোট

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

করোনা মহামারির মধ্যেই আগামীকাল সোমবার স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। শনিবার মধ্যরাতেই শেষ হয়েছে সব ধরণের প্রচার-প্রচারণা।

নির্বাচনে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে নেমেছে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিয়োজিত রয়েছে প্রতি কেন্দ্রে ২২ জনের ফোর্স।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন করা হয়। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে ১৬১ ইউপিতে সোমবার ভোট হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.