Sylhet Today 24 PRINT

সিলেট অঞ্চলের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

সিলেটেসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজও সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর কিছুটা রোদ দেখা দিতে পারে।

তিনি আরও জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে স্বন্দীপে ১৯৩ মি.মি.। আগামী দুইদিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.