Sylhet Today 24 PRINT

আমি মর্মাহত: রবার্ট গিবসন

নিউজ ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৫

বগুড়ার শিয়া মসজিদে বর্বর হামলার ঘটনায় ‘মর্মাহত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

শুক্রবার এক বিবৃতিতে হতাহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

গিবসন বলেন, “... নিজের বিশ্বাস প্রকাশের জন্য মানুষের উপর এ ধরনের হামলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

“প্যারিস, মালি ও বৈরুতসহ সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে, এ ধরনের হামলার ঝুঁকি থেকে কোনো দেশ মুক্ত নয়। একইসঙ্গে তাৎক্ষণিক হুমকি ও এই ধরনের উগ্রবাদের কারণ সমূলে উৎপাটনে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.