Sylhet Today 24 PRINT

জামিন চেয়ে ‘শিশু বক্তা’ রফিকুলের হাই কোর্টে আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানী দুই মামলায় হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী আশরাফ আলী মোল্লা।

তিনি জানান, ময়মনসিংহে করা এক মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় জামিন আবেদন করা হয়েছে। এরমধ্যে একটি বিচারপতি মো.হাবিবুল গণি এবং বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া আরো মামলা হয় তার বিরুদ্ধে।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.