Sylhet Today 24 PRINT

ধামাকার সিওওসহ গ্রেপ্তার তিন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২১

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ধামাকা শপিংয়ের সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‌্যাব আরও জানায়, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ এনে ধামাকার গ্রাহকরা গাজীপুরের টংগী পশ্চিম থানায় সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গতকাল রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.