Sylhet Today 24 PRINT

ইভানার মৃত্যু: স্বামীর আগাম জামিন আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান ও ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা হাই কোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়েছে। আদালত তাদের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী। শাহবাগ থানার এই মামলার অপর আসামি ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.