Sylhet Today 24 PRINT

বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল যুবকের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের খুলশি থানার জালালাবাদ কৃঞ্ষচূড়া আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে ঝুলন্ত অবস্থায় খোকন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রায় চারদিন আগে খোকনকে হত্যার পর লাশ জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।  

খুলশি থানার ওসি মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  তিনি জানান, কোথায় এবং কিভাবে খোকনকে হত্যার পর এখানে এনে লাশ ঝুলিয়ে রাখা হলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.