Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে ১২০টি স্বর্ণের বার উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২১

ফাইল ছবি

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাতে দুবাই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে সাংবাদিকদের পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, উদ্ধার সোনার পরিমাণ ১৩ দশমিক ৯২ কেজি। এর মূল্য প্রায় ১০ কোটি টাকা।

অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এই অভিযানে নেতৃত্ব দেন।

আজ (বুধবার) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.