Sylhet Today 24 PRINT

সাংবাদিক অরুণ বসু আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২১

সাংবাদিক অরুণ বসু আর নেই। মৃত্যুকালে অরুণ বসুর বয়স হয়েছিল ৬৮ বছর।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। ঠান্ডা জ্বর ও জন্ডিস থেকে সেরে ওঠার পর তিনি করোনা আক্রান্ত হন।

তিনি প্রথমা প্রকাশনের সমন্বয়ক ছিলেন। অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.