Sylhet Today 24 PRINT

তুরাগ নদীতে ট্রলার ডুবি, একাধিক নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

রাজধানীর তুরাগ নদীতে একটি ট্রলার ডুবে কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.