Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা শিবির থেকে ৫ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল (শুক্রবার) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ এপিবিএনের আওতাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুতুপালং ক্যাম্পের সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ১/ইস্ট ক্যাম্পের মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) এবং মো. ইলিয়াস (২২)।

অভিযোগ রয়েছে তারা আরসার সদস্য পরিচয় দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল।

এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.