Sylhet Today 24 PRINT

৮০টি সোনার বারসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অবৈধভাবে সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বেলাল উদ্দিন (৪০) নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল ভিয়েশন) এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেটের (সিআইআইডি) উপকমিশনার একেএম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, বেলাল উদ্দিন নামে ওই ব্যক্তির সন্দহেজনক আচরণের কারণে তাকে তল্লাশি করা হয়। সে সময় তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ৯ কেজি ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং সোনার বারগুলো কাস্টমসের কাছে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.