Sylhet Today 24 PRINT

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২১

এক মাসের বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন প্রায় ১২০০ শ্রমিক। এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও আফিসগামী মানুষ। শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ইন্টারলিংক ড্রেসেস কারখানার প্রায় ১২ শ শ্রমিক সেপ্টেম্বর মাসের বেকেয়া বেতনের দাবিতে সকালে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.