Sylhet Today 24 PRINT

আগামী মাস থেকে আসবে ভারত থেকে কেনা টিকা: দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২১

আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকা আসতে শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।  

সোমবার (১১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

গত শনিবার (৯ অক্টোবর) ভারত থেকে বাংলাদেশে আসা ১০ লাখ টিকার বিষয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, আমরা বলেছিলাম টিকা দেওয়া শুরু করলে, বাংলাদেশ সবার আগে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি। আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকার চালান আসতে শুরু করবে।

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর ভারতে যেতে কোনো কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।  

আরেক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ কোভ্যাক্স ও অন্য দেশ থেকে টিকা এনেছে, এতে আমরা খুশিই হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.