Sylhet Today 24 PRINT

পাটুরিয়া ঘাটে গাড়িসহ ডুবে গেছে ফেরি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২১

পাটুরিয়া ঘাটে বেশ কয়েকটি গাড়িসহ আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাম হোসেন জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি একপাশে কাত হয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বুধবার  সকাল ৯ টা ৩৪ মিনিটে কয়েকটি বাসসহ ফেরি উল্টে যাওয়ার খবর পায় তারা।

ফেরিতে কতগুলো যানবাহন ছিল, কীভাবে সেটা ডুবে গেল, সে বিষয়ে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। হতহাতের কোনো তথ্যও এখনও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আসেনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.