Sylhet Today 24 PRINT

ইউরোপের ৩ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

১৫ দিনের রাষ্ট্রীয় সফরে ইউরোপের তিন দেশ স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩১ অক্টোবর) গ্লাসগোর উদ্দেশে দেশ ছাড়বেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ অংশ নেওয়ার জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে থাকবেন প্রধানমন্ত্রী।

জলবায়ু সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এরপর লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে সরকার প্রধানের।

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এক মাসের ব্যবধানে এবার ইউরোপ সফরে যাচ্ছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.