Sylhet Today 24 PRINT

এবি ব্যাংকের রাইট ইস্যুর আবেদন বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২১

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এবি ব্যাংক রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। এ জন্য বিএসইসি অপারগতা প্রকাশ করেছে।

রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন না দেওয়ার কারণ হিসেবে বিএসইসি জানিয়েছে, এবি ব্যাংকের লভ্যাংশ প্রদানের ইতিহাস এবং বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ইকুইটি মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ৬টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়ে ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.