Sylhet Today 24 PRINT

প্রদীপ-সুমনের হাতে কেন্দ্রীয় ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম সুমন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন প্রদীপ চৌধুরী।

রোববার (৩১ অক্টোবর) ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসকো, লন্ডন ও ফ্রান্সের প্যারিসে সরকারি সফরে অংশগ্রহণ করবেন।

উল্লেখিত সময় বা তারা দেশে ফিরে না আসা পর্যন্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রেজাউল করিম সুমন এবং প্রদীপ চৌধুরী।

ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ চৌধুরীর নেতৃত্বে আগামীকাল (১ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.