Sylhet Today 24 PRINT

পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

পদোন্নতি পেয়ে সচিব হয়ে পূর্ণাঙ্গ সচিব হয়েছে জনপ্রশাসনের দুই ভারপ্রাপ্ত সচিব।

রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজকে পূর্ণ সচিব পদে পদোন্নতি দিয়ে রোববার একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পর আগের মন্ত্রণালয়েই তাদের পদায়ন করা হয়েছে।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফিরোজ সালাহ উদ্দিন এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

কুমিল্লায় জন্ম নেওয়া এই কর্মকর্তা নরসিংদীর জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন।

আর ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আকতারী মমতাজ সংস্কৃতি সচিবের দায়িত্ব পাওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.