Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে পুলিশ এ লাশ উদ্ধার করেছেন।

নিহত মমতা বেগম (২৯) উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির করাঙ্গী রাবার ড্রাম (গাং পাড়) এলাকার ওমান প্রবাসী আইয়ুব আলীর  স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে মমতা বেগম নিজ বাসগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মমতা বেগম কী কারণে আত্মহত্যা করেছে পুলিশের তদন্ত চলছে।

লাশ উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

তিনি বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মমতা বেগমের লাশ উদ্ধার করে দুপুরের দিকে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। মর্গের রিপোর্ট এলেই বিষয়টি উদঘাটন হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.