Sylhet Today 24 PRINT

গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ডের রায়

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

১২ বছর আগে ২০০৩ সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দীনকে  হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

উল্লেখ, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৩ সালের ১৭ আগস্ট কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে স্থানীয় বলখেলা বাজার সংলগ্ন জালাল উদ্দিন সরকারকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তার বড় ভাই মিলন সরকার বাদী হয়ে যুবদল ও ছাত্রদলের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৭ নভেম্বর বিচারক এ মামলার রায়ের জন্য ঠিক করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.