Sylhet Today 24 PRINT

দাম বাড়িয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২১

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে, ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে চারটি পণ্য বিক্রি শুরু করেছে।

বুধবার (৩ নভেম্বর) টিসিবি সূত্রে জানা গেছে, গত মাসের চেয়ে এমাসে (নভেম্বর) তেল ও ডালের দাম বাড়িয়ে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটি।

টিসিবি সূত্র জানায়, আজ (বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। ২৮ নভেম্বর (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এর আগে ডাল কেজি প্রতি ৫৫ ও তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি করতো টিসিবি। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.