Sylhet Today 24 PRINT

ঢাবির বর্তমান ও সাবেক ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২১

আদালতের নির্দেশ না মানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আখতারুজ্জামান ও সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাই কোর্ট।

আদালতের নির্দেশনার পরও ঢাবি শিক্ষক আয়েশা মাহমুদাকে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা না দেওয়ায় এ রুল জারি করা হয়েছে।

বাকি যে দুইজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তাঁরা হলেন সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল রহমান, বর্তমান রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

বুধবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনকারী ঢাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েশা মাহমুদ এবং তাঁর পক্ষে আবেদনকারী আইনজীবী মো. আমিনুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.