Sylhet Today 24 PRINT

আইসিটি অ্যাক্টে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যবে না।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী একথা জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমরা বড় কঠোর হবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যেই এটার অপব্যবহার করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা করছি। তার কারণ হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাক-স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। এটাকে একটা নেগেটিভ ব্যবহার করার জন্য অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটা ধারা রয়েছে এবং সেই ধারায় একটা সেল রয়েছে সেখানে সন্তুষ্ট হতে হবে। তারপরই মামলা হবে। এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট যাতে না করা হয়, সেই ব্যাপারেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এটা সেভাবে করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.