Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লা সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২১

কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারীকে (পিএস) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে খাগড়াছড়ির সাজেক থেকে পিএস মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেপ্তার করে। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পূজা মণ্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।

ওসি জানান, বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.