সিলেটটুডে ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২১
মেহেরপুরে গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সমর্থকরা।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।