সিলেটটুডে ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২১
গণপরিবহনের বর্ধিত ভাড়া মালিকদের স্বার্থরক্ষার জন্য নির্ধারিত অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে ‘যাত্রীবান্ধব ভাড়া’ পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী একে ‘মালিকদের স্বার্থরক্ষার জন্য নির্ধারিত’ বলে অভিযোগ করে বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘পরিবহন মালিকদের দাবি নিয়ে ভাড়া নির্ধারণের বৈঠক করেছে সরকার, কিন্তু সেখানে যাত্রীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। যে কারণে তাদের স্বার্থ দেখা হয়নি ওই বৈঠকে।’
এখন যাত্রীদের সঙ্গে নিয়ে ‘তাদের ওপর চাপানো’ এই বর্ধিত ভাড়া ‘প্রতিহত’ করা হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির এই নেতা।
ডিজেলের ২৩ শতাংশ মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট শেষ হয়েছে গণপরিবহনের ভাড়া ২৭ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর মধ্য দিয়ে। সোমবার থেকে নতুন ভাড়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।