Sylhet Today 24 PRINT

জেএসসি পরীক্ষা হচ্ছে না, যেভাবে নবম শ্রেণিতে উঠবে শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ নভেম্বর, ২০২১

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) হচ্ছে না।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, বার্ষিক পরীক্ষা ও আ্যসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে নিজ নিজ প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪ নভেম্বর অধিবেশন শুরু, এমপিদের থাকতে হবে করোনার নেগেটিভ সনদ ১৪ নভেম্বর অধিবেশন শুরু, এমপিদের থাকতে হবে করোনার নেগেটিভ সনদ

এতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রামণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় চলতি বছরের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেএসসি পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও আ্যসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুত করা ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরমপূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.