Sylhet Today 24 PRINT

জেমস-মাইলসের মামলায় বাংলালিংককে সমন

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২১

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক দুইটি মামলায় বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সমন জারি করেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, জেমস দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে।

এর আগে বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ মামলা দুইটির আবেদন জমা দেন। একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমসও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.