Sylhet Today 24 PRINT

ডিসেম্বরে প্রাথমিকে আরও ৩২ হাজার শিক্ষক নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২১

দেশে আরও ৩২ হাজার ৭০০ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর মাসের মধ্যে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের দিন মঙ্গলবারও শিক্ষক নিয়োগের বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ওই দিন বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের আরও শ্রম দিতে হবে। আগামী ডিসেম্বরে আরও ৩২ হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বঙ্গবন্ধুর কন্যা আমাকে জাতি গঠনের যে মহান দায়িত্ব অর্পণ করেছেন আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি, শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.