Sylhet Today 24 PRINT

প্রেমিক দুলাভাই\'র সাথে ভারত পালাতে গিয়ে..

নিউজ ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৫

প্রেমিক দুলাভাইকে নিয়ে পালাতে চেয়েছিল কিশোরী শ্যালিকা ‘বৃষ্টি’ (১৪)। সুখের ঘরও বাঁধতে চেয়েছিল। কিন্তু বিধিবাম, অবৈধপথে ভারতে যেতে গিয়ে দু’জনেই ধরা পড়লেন বিজিবির হাতে।

সোমবার(৩০ নভেম্বর) বিকেল ৩টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা ঠাকুরগাঁও জেলার রানিশৈংকল উপজেলার কয়াভিটা নারায়নপুর গ্রামের সওদাগর রায়ের ছেলে নিশিকান্ত রায় (২১) ও হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের বৃষ্টি ( ছদ্মনাম)।

আটক নিশিকান্ত রায় ও বৃষ্টি জানান, তারা একে অপরকে ভালোবাসেন। তাদের এ সম্পর্ক কেউ মেনে নেবে না, তাই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.আতাহার আলী জানান, অবৈধপথে ভারতে যাওয়ার সময় বিকেলে সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.