Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও প্যারিস সফরের অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত রবিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী।

গ্লাসগোতে তিনি কপ-২৬ শীর্ষ সম্মেলন ও আরও বেশকিছু অনুষ্ঠানে বিশ্বনেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়েছিলেন। সফরের শেষ দিন ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.