Sylhet Today 24 PRINT

খালে মাছ ধরতে গিয়ে পেলেন ‘৬৬ লাখ টাকা’

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২১

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী সংঘ’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.