Sylhet Today 24 PRINT

দলীয় পদ হারালেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ নভেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে সাংগঠনিকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি হারাতে হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও।

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা বলে জানা গেছে আওয়ামী লীগের বৈঠক সূত্র থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.