Sylhet Today 24 PRINT

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা। রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.