Sylhet Today 24 PRINT

ঢাকায় মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২১

তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছেন ফয়সাল নাসিম।

দ্বিপক্ষীয় বিভিন্ন  ইস্যু ছাড়াও সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে।

এ ছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.