Sylhet Today 24 PRINT

ডা. মুরাদ বিদেশ গেলে সরকার বাধা দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২১

নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথনের পর সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কী যাবেন না এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই।

এর আগে ডা. মুরাদ হাসানকে মঙ্গলবার (৭ ডিসেম্বের) জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

তার আগে গেল সোমবার (৬ ডিসেম্বর) ডা. মুরাদ হাসানকে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ডা. মুরাদ হাসান পদত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.