সিলেটটুডে ডেস্ক: | ০৯ ডিসেম্বর, ২০২১
সংসদ সদস্য মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তিনি বিমানবন্দরে আসেন। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমাণ রয়েছেন।
জানা গেছে, রাত ১১ টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটে দেশ ত্যাগ করবেন তিনি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন তিনি।
প্রসঙ্গত, কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান সাবেক এই প্রতিমন্ত্রী।