Sylhet Today 24 PRINT

বাংলামোটরে বহুতল ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ার নামে এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.