Sylhet Today 24 PRINT

বাংলামোটরের ভবনে আগুন নিয়ন্ত্রণে

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আর কে টাওয়ার নামের ভবনটির ছয় তলায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

এর আগে বাহিনীটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন ধরার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ইংরেজি দৈনিক নিউ এজ কার্যালয় ভবনের কাছের ভবনটির নিচ তলা ও তৃতীয় তলায় সিরামিকের দোকান রয়েছে। পাঁচ তলায় ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান আছে।

ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন দোকানে শিশুদের খেলনার গোডাউন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.