Sylhet Today 24 PRINT

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। আদালত ছুটিতে থাকায় আগামীকাল সোমবার শুনানির দিন রেখেছেন।

মামলার অপর আসামি হলেন- মহিউদ্দিন হেলাল নাহিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকালকে শুনানি অনুষ্ঠিত হবে।

বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.