Sylhet Today 24 PRINT

কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট, দুর্ভোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

মহাসড়কের সংস্কার কাজ চলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা।


স্থানীয় ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম  জানান, গাড়ির জট উভয় দিকে অন্তত ৮ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। একদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর ও অপরদিকে কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড পর্যন্ত জট রয়েছে।

রাত ১১টার দিকে ধরখার বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্টের চালক জয়নাল আবেদীন (৪৫) বলেন, আড়াই ঘণ্টা পার অইলেও এহন পর্যন্ত আড়াই কদম আগাইতে পারি নাই। কবে যে যাইতে পারুম, অাল্লাহ জানে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, ২ সপ্তাহ আগে থেকে সড়কটির অর্ধেকাংশ খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। এতে সড়কটি সরু হয়ে যাওয়ায় যানবাহনের চাপ অতিমাত্রায় বেড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.