Sylhet Today 24 PRINT

মদ কেন মাদকদ্রব্য, জানতে চেয়ে হাই কোর্টের রুল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

মদকে মাদকদ্রব্য আইনে মাদকদ্রব্যের শ্রেণির বাইরে কেন রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জমানের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একটি রিসোর্ট ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

তিনি বলেন, মদকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর তফসিলভুক্ত করা কেন বেআইনি নয়, এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.