Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাধবপুর সোনাই নদীর ব্রিজের নিকট ফল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে একটি  সিএনজি অটোরিকশা'র উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মো. আক্তার মিয়া (৪২) নিহত হয়।

নিহত মো. আক্তার মিয়া মাধবপুর পৌরসভার  ৩নং ওয়ার্ডের মো. জলিল মিয়া'র পুত্র।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও মাধবপুর ফায়ারসার্ভিস এর দুটি টিম নিহতের লাশ উদ্ধার করে বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.