Sylhet Today 24 PRINT

খুব ‍অল্প সময়ের মধ্যেই ফেসবুক খুলছে: পলক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসএপ  খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় তথ্য প্রযুত্তির বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কবে নাগাদ ফেইসবুক খুলে দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে পলক বলেন, “ফেইসবুক সদর দপ্তরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা ফেইসবুক খুলে দিতে পারব।”

 

নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হলেও কবে নাগাদ এ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত করেনি সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.