Sylhet Today 24 PRINT

রাজধানীতে ‘নতুন জঙ্গি সংগঠনের’ ৬ সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

নাম না জানা এক নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্যকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। বুধবার  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করে।

তবে পুলিশের পক্ষ থেকে আটকদের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে  জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.