Sylhet Today 24 PRINT

মার্কিন ভিসা বাতিলের তথ্য সঠিক নয়: সাবেক সেনাপ্রধান

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ ডিসেম্বর, ২০২১

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

বুধবার এ তথ্য জানান জেনারেল (অব.) আজিজ। তিনি বলেন, 'আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।' এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব বলে তিনি মনে করেন।

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

সূত্র: সমকাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.