Sylhet Today 24 PRINT

পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২১

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির এ বিশেষ অধিবেশনের আয়োজন করেছে পাকিস্তান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করেছে পাকিস্তান। ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ অধিবেশন। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

এর আগে ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.