Sylhet Today 24 PRINT

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ভবনের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট সাতটি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

অগ্নিকাণ্ডের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু।

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান অধ্যক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.